কুড়িগ্রামে বর্ণ বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
সবার জন্য সমান সুযোগ, অধিকার, সুরক্ষা ও পূর্ণ অংশীদারিত্ব নিশ্চিত্বে বর্ণ বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সোমবার দুপুরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন (বিডিইআরএম) এই মানববন্ধনের আয়োজন করে। মানব বন্ধনে সদর উপজেলার দলিত সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি জগলাল বাঁশফোর, সাধারণ সম্পাদক কৈলাশ রবীদাস, নারী বিষয়ক সম্পাদক, আরতী রবিদাস, সহ সাধারণ সম্পাদক, জয় বাঁশফোর, দিপুরাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে ৮০ভাগ কোটা পূরনসহ সকল বৈষম্য দ্রুত বিলোপ করতে হবে।

