গ্রেফতার হলেন রিং আইডির পরিচালক সাইফুল

নিউজ ডেস্ক:

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিআইডি সূত্রে জানা গেছে।

আজ শনিবার (২ অক্টোবর) সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হওয়ার অভিযোগ এনে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে সিআইডি সূত্রে।

অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত একজন ভিকটিম সম্প্রতি ভাটারা থানা হাজির হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে রিং আইডির ১০ জনের নাম উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাতপরিচয়দের আসামি করেন। সিআইডির সিডিউলভুক্ত হওয়ায় এ মামলাটির তদন্তের কাজ শুরু করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। তদন্তের ধারাবাহিকতায় সাইবার পুলিশ সেন্টার বুধবার রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।

  •  
  •  
  •  
  •