কুড়িগ্রামে দূর্বৃত্তদের হামলায় ধমান্তরিত খৃষ্টান মুক্তিযোদ্ধা নিহত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়া গ্রামের গড়ের পাড় এলাকায় হোসেন আলী (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা ও ধমান্তরিত খৃষ্টানকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় ককটেল ফাটিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার গড়ের পাড় এলাকায় হোসেন আলী মঙ্গলবার সকাল ৬.৫৫ মিনিটে নিজ বাড়ি হতে ১শ গজ দূরে রাস্তায় হাঁটছিলেন। এসময় উল্টো দিক থেকে একটি মোটর সাইকেলে করে ৩ জন দূর্বৃত্ত এসে হোসেন আলীর কাঁধে উপর্যপুরী কুপিয়ে ককটেল ফাটিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলেই মারা যায় হোসেন আলী।

হোসেন আলী প্রায় ১৭ বছর আগে (১৯৯৯ সালে) স্বপরিবারে ধর্মান্তরিত হয়ে খৃষ্টান ধর্ম গ্রহন করেছিলেন। তিনি একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •