কুড়িগ্রামে এক ঔষধ ব্যবসায়ীর অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের শহরের ভোকেশনাল মোড় এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঔষধ ব্যবসায়ী এ এস এম সায়েম (৩৫) এর পিছন দিকে হাত বাধা অবস্থায় অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার দুপুর থেকে দোকান বন্ধ থাকায় এবং বাড়িতে না যাওয়া রাত সাড়ে ৯টার দিকে সায়েমের ছোট ভাই শিথিল দোকানের সাটার খুলে হাত বাধা অবস্থায় সিলিং ফ্যানের সাথে অর্ধ ঝুলন্ত লাশ দেখতে পায়।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়।

পাশ্ববর্তী ব্যবসায়ী জিতু জানায়, গত ৩ দিন একটানা দোকান বন্ধ থাকার পর মঙ্গলবার দোকান খুলে বসেন সায়েম। বুধবার দুপুর পর্যন্ত দোকান করার পর বন্ধ করে দেয়। কিন্তু সন্ধা পর্যন্ত বাড়িতে না যাওয়ায় এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তার ছোট ভাই এডভোকেট শিথিল দোকানের সাটার খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

নিহত সায়েমের হাত পিছনে বাধা এবং হাটু মেঝেতে গেড়ে এলাকাবাসীর ধারনা তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
নিহত সায়েম নাজিরা মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, হত্যা না আত্মহত্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
এদিকে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তি যোদ্ধা হোসেন আলীর হত্যাকান্ডের একদিন পর সায়েমের রহস্য জনক মৃত্যুতে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

  •  
  •  
  •  
  •