বাংলাদেশ আর্মির এভিয়েশন গ্রুপে আজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে ২টি হেলিকপ্টার
বাংলাদেশ আর্মির এভিয়েশন গ্রুপে আজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে ২টি হেলিকপ্টার
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের তৈরী ২টি Bell 407GXI হেলিকপ্টার আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ।হেলিকপ্টার গুলো গতমাসে বাংলাদেশে এসে পৌঁছে।হেলিকপ্টার ২টি নতুন পাইলটদের প্রশিক্ষণ, দূর্গম এলাকায় ত্রাণ সরবরাহ, স্কাউট, এবং নজরদারির কাজে ব্যবহার করা হবে ।
পাশাপাশি আজ চট্রগ্রামে উদ্বোধন হবে আর্মি এভিয়েশনের ফরোয়ার্ড বেজ। এই ফরোয়ার্ড বেজে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্যে ইতোমধ্যে হ্যাংগার সহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়েছে। চট্রগ্রামের দূর্গম অঞ্চলে জরুরিবস্হায় সহায়তা দেয়ার কাজে এই বেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সূত্র : ডিইএফআরএস

