সাদুল্যাপুরের দামোদরপুরে বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন

মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নের কিশামত খেজু গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে আলো জালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন করা হয়েছে।

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার প্রধান অতিথি থেকে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন করেন।

এ উপলক্ষে কিশামত খেজু কে, ইউ দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভা শুক্রবার বিকেলে বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ওসমান গণি জাহাঙ্গীর মন্ডলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস, সাদুল্যাপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাদুল্যাপুর সাব-জোনাল অফিসের এজিএম (কাম) মো. গোলাম রব্বানী।

বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মন্ডল, কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গণি সরকার (তারা), সাদুল্যাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, দামোদরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সাদুল্যাপুর উপজেলা আ’লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধরণ উপস্থিত ছিলেন।

শেষে সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন করেন। এছাড়া একই অনুষ্ঠানে রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর ও ইদিলপুর ইউনিয়নের মহিপুর দক্ষিণ পাড়ার বিদ্যুৎ সংযোগেরও উদ্ধোধন করা হয়।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাদুল্যাপুর সাব-জোনাল অফিসের এজিএম (কাম) মো. গোলাম রব্বানী জানান, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় কিশামত খেজু, ছান্দিয়াপুর ও মহিপুর দক্ষিণ পাড়ার ৪৬৮ জন গ্রাহক বিদ্যুতের আলোয় আলোকিত হলো।

  •  
  •  
  •  
  •