কানে হেডফোন , ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক:

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরামপুর উপজেলার কল্যাণপুর এলাকায় হেডফোন কানে লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় রাজু হোসেন(২৭) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত রাজু পৌর শহরের কল্যাণপুর চকপাড়া এলাকার রমজান আলীর ছেলে। বিরামপুর রেলওয়ে স্টেশনমাস্টার মিজানুর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির অদূরে রেললাইনের উপর বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলছিল রাজু হোসেন। এসময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে,স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর রেল স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী থেকে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন বিরামপুরে আসছিল। এ সময় স্টেশনের অদূরে চকপাড়া (কল্যাণপুর) এলাকায় রেল লাইনের ওপর বসে থাকা এক যুবককে ধাক্কা দেয় ট্রেনটি। স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  •  
  •  
  •  
  •