সৈয়দপুরে অল্পের জন্য রক্ষা পেল নভোএয়ারের ৬৭ আরোহী

নিউজ ডেস্ক:

নীলফামারীর সৈয়দপুরে অবতরণের সময় অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের ৬৭ আরোহী। ঢাকা থেকে ছেড়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ারের একটি ফ্লাইটের (ঠছ-৯৬৭) নোজ হুইল (সামনের চাকা) ফেটে যায়। এ অবস্থায় কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটিকে সফলভাবে অবতরণ করান পাইলট।

আজ (১৭ নভেম্বর) বুধবার নভোএয়ারের ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়ন করে সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অবতরণ কালে সামনের চাকা ফেটে যায়। এ অবস্থায় ফ্লাইটটি রানওয়েতে থেমে যায়। সৈয়দপুরগামী ৭০ জন যাত্রী নিয়ে অবতরণ করছিল ফ্লাইটি। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

তবে রানওয়েতে দূর্ঘটনাকবলিত নভোএয়ারের ফ্লাইটটি পড়ে থাকায় বিমানবন্দরের সকল ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। ঘটনার পরপরই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ না করে যাত্রীসহ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অপরদিকে রানওয়ে বন্ধ থাকায় ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করেনি।

নভোএয়ারের ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে রয়েছে এমন তথ্য নিশ্চিত করে সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ সংবাদকর্মীদের জানান, “যাত্রীরা নিরাপদে রয়েছে এবং তাঁরা বিমানবন্দর ত্যাগ করেছে। বন্ধ থাকা রানওয়ে সচল করতে কাজ চলছে।”

  •  
  •  
  •  
  •