৩২ বছর পর মেম্বর তাই সেলামী আর সেলামী!

আহমেদ নাসিম আনাসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
৩২ বছর পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের থেকে মেম্বর পদে নির্বাচিত হয়েছেন ঐ গ্রামেরই শহর আলী মালিতার পুত্র আনোয়ার হোসেন। গত ২২ মার্চ অনুষ্ঠিত কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ০১ নম্বর ওয়ার্ড থেকে মেম্বর পদে প্রতিদ্বন্দিতা করেন তিনি। জয়ের পর বাড়ী-বাড়ী ঘুরছেন আর সবার কাছ থেকে পাচ্ছেন সেলামী ১০, ২০, ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

আনোয়ার হোসেন জানান, তিনি তালা প্রতীক নিয়ে ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর তার প্রতিদ্বন্দি আব্দুল আজিজ ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৬ ভোট। তিনি জানান, ভোটাররা খুশি হয়ে তাকে সেলামীর পাশাপাশি নানা ভাবে আপ্যায়নও করছেন।

সেলামী পাওয়া আনোয়ার হোসেন জানান, এই টাকা তিনি এলাকার উন্নয়নে ব্যয় করতে চান। তিনি জানান, তালিনা বাজারে জনসাধারণের ব্যবহারের জন্য কোনো টয়লেট নেই। তিনি সেখানে একটি টয়লেট নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন।

  •  
  •  
  •  
  •