বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি-২০২১ এর নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি-২০২১ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ নাজমুল হক ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ১৫১ ভোট পেয়ে অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ খাইরুল আলম নান্নু  এবং তার নিকটতম প্রতিদ্বন্দী এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ পেয়েছেন ১১৮ ভোট।  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল বাসার আমজাদ। তিনি পেয়েছেন ১৪০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মুহাম্মাদ মাহবুবুর রহমান (আলমগীর) পেয়েছেন ১২৬ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ নাজমুল হক জানান, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।”

নির্বাচনে সহ সভাপতি হিসাবে মোহাম্মদ হুমায়ুন কবীর, যুগ্ম- সম্পাদক হিসাবে সমরজিত বৈশ্য চৌধুরী,কোষাধক্ষ্য পদে মুহাম্মদ মঞ্জুরুল আলম,দপ্তর ও প্রচার সম্পাদক পদে মোঃ মাহমুদুল কবীর খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ শিবলী নোমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে জিল্লুর রহমান ,মহিলা সম্পাদিকা পদে মাকসুদা পারভীন ও সদস্য পদে মোঃ রাকিবুল করিম (রানা), মোঃ আতিকুজ্জামান, শাহজাহান কবীর, মোঃ আব্দুল মান্নান, আসিফ মোহাম্মদ হামজা তালুকদার, আহম্মদ আশফাক জামিল নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ নাজমুল হক, নির্বাচন কমিশনার ড. মোঃ জহিরুল হক, প্রকৌশলী মুহঃ এনামুল হক, দীন মোহাম্মদ দীনু ও মোঃ নজমুল হক এই নির্বাচন পরিচালনা করেন।

  •  
  •  
  •  
  •