১৬ই ডিসেম্বরে কোনক্রমেই পুরনো পতাকা উত্তোলন করা যাবেনা
নিউজ ডেস্ক:
১৬ই ডিসেম্বরে কোনক্রমেই পুরনো পতাকা উত্তোলন না করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২১ উদযাপনে সুর্যোদয়ের সাথে সাথে নতুন জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
গত রবিবার (১২ ডিসেম্বর), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের স্বাক্ষরিত “সঠিক মাপ ও রংয়ের নতুন পতাকা উত্তোলন” প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিটির স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.২৪.০০৭.২১-১৭০৭
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধি মোতাবেক সঠিক মাপ ও রংয়ের নতুন পতাকা উত্তোলন করতে হবে। কোনক্রমেই পুরনো পতাকা উত্তোলন। করা যাবেনা। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

