রামেকের ছাত্রী হলের অন্ধকার গলিতে অনৈতিক কর্মকাণ্ড
নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ছাত্রী হলের সামনে কয়েকজন শিক্ষার্থীর অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় একটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যানকে মারধর করেছে তারা।
আহত ডেলিভারি বয় এর নাম সেলিম রানা। সে রামেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে রামেকের পোলিন ছাত্রী হোস্টেলের সামনে। তবে এ ঘটনায় অভিযুক্তদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী সেলিম রানা জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় রামেকের পোলিন ছাত্রী হোস্টেল থেকে একজন খাবার অর্ডার করেন। সেই অনুসারে খাবার নিয়ে ডেলিভারির জন্য আমি হোস্টেলের গলির সামনে যাই। কিন্তু লাইট না থাকায় জায়গাটা অন্ধকার ছিল।”
সেখানে একজন ছাত্রী ও তিন থেকে চারজন ছাত্র অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। তাদের কর্মকাণ্ড দেখে ফেলায় আমাকে বেধড়ক মারধর শুরু করেন। এতে নাক ও চোখে আঘাত লাগে। পরে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে হাসপতালে ভর্তি করেন।
নগরীর রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, “ওই ডেলিভারি বয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

