মহেশপুরের অর্ধেক ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ,রাতে রাতে চলছে মহড়া, ওসি প্রত্যাহার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
আগামী ৩১শে মার্চ দ্বিতীয় ধাপে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১৩টি কেন্দ্রের মধ্যে ৫৭টি ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নত করা হয়েছে। রাতে রাতে বিরোধী দলের প্রার্থীদের নেতা-কর্মীদের হুমকি-ধামকি ও মারপিট করার অভিযোগ উঠেছে। মহেশপুর থানার ওসি আমিরুল ইসলাম বিপ্লবকে ভোটের বিষয়ে প্রভাব বিস্তারের অভিযোগে গতকাল রাতে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ইসি কর্তৃপক্ষ ।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, ১নং এসবিকে ইউনিয়নের খালিশপুর দাখিল মাদ্রাসা, ভালাইপুর কমিউনিটি সেন্টার, কাকিলাদাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
২নং ফতেপুর ইউনিয়নের যোগিহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাড়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, একতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পুরন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়।
৩নং পান্তাপাড়া ইউনিয়নের আলফাতুনেচ্ছা কলেজ, পীরগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাগমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর দাখিল মাদ্রাসা, পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয়।
৪নং স্বরুপপুর ইউনিয়নের কুশোডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুশুমপুর মাধ্যমিক বিদ্যালয়, গোকুলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামকুড় মাধ্যমিক বিদ্যলয়, অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পদ্মপুকুর সরকারী প্রাথমিক বিদ্যলয়।
৬নং নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সলেমানপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়, মাইলবড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যায়, কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুলক্ষাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, সেজিয়া প্রাথমিক বিদ্যালয়।
৭নং কাজীরবেড় ইউনিয়নের জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়, ঝিটকিপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুরাতন কোলা প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সামন্তা মাধ্যমিক বিদ্যলয়, লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। বাঁশবাড়িয়া ইউনিয়নের ডুমুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রুলি উচ্চ বিদ্যালয়, ভৈরবা দাখিল মাদ্রাসা, বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৯নং যাদবপুর ইউনিয়নের কৃঞ্চপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যাদবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেদবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়বাড়ী রাজাপুর প্রাথমিক বিদ্যালয়, গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাথরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, জলুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
১০নং নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়, নাটিমা দাখিল মাদ্রাসা, দারিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়, ইদ্রাকপুর হাই স্কুল, কুরিপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
১১নং মান্দারবাড়িয়া ইউনিয়নের শংকরহুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়, ভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
১২নং ইউনিয়নের বিদ্যাধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গৌরীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলামপুর ৪নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নৌদাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বলে নির্ধারন করা হয়েছে।
ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও নির্বাচনী এলাকায় স্টাইকিং ফোর্স, পুলিশ, র্যাব, বিজিবি টহলদল ও সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
, বিজিবি টহলদল ও সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

