রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক:

রাজধানীর গুলিস্তানে টোলপ্লাজার কাছে মুরগিপট্টি এলাকায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার পর এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ২ জনের মরদেহ এবং ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। নিহতদের মধ্যে দুজনের বয়সই বছর ৩০ এর মধ্যে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক রাজিব চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •