মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা‘ কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত
নিউজ ডেস্ক: আজ মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
জয় বাংলাকে জাতীয় স্লোগান করা হবে। এ বিষয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। এটি অনুমোদন হলে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সেমিনারে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি। এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

