বিদেশে সাঁতার শিখতে ব্যয় হবে ৫০ কোটি টাকা

নিউজ ডেস্ক: শিশুদের পানিতে ডুবে মৃত্যুহার কমাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে শিশুদের সাঁতার শেখানোর জন্য ২৭১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।

জানা গেছে, ২৭১ কোটি ৮৩ লাখ টাকার ওই প্রকল্পের আওতায় সাঁতার শিখতে ২টি দলে বিদেশ যাবেন ১৬ কর্মকর্তা। এক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। দেশে প্রশিক্ষণ নেবেন ৯৮০ কর্মকর্তা। তাদের জন্য ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা।

এই প্রকল্প ও এর ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

  •  
  •  
  •  
  •