শপথ নিলেন সিইসি ও চার নির্বাচন কমিশনার
নিউজ ডেস্ক:
শপথ নিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং অন্য চার নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই পাঁচ জন নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর।
আগামীকাল (সোমবার) থেকে তারা নির্বাচন কমিশন ভবনে দায়িত্ব পালন শুরু করবেন। সেখানে সকালে তাদের বরণ করে নেওয়া হবে। দুপুর ১টায় সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান করে গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন।
এছাড়া নিয়োগ পাওয়া অপর চার নির্বাচন কমিশনাররা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

