বাংলাদেশকে যুক্তরাজ্যের পক্ষ থেকে ১০ লাখ ডোজ টিকা উপহার

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার আরও ১০ লাখের বেশি ডোজ টিকা উপহার দিয়েছে যুক্তরাজ্য। গত ২৩ ফেব্রুয়ারি টিকাগুলো বাংলাদেশে এসে পৌঁছায়।

বুধবার (২ মার্চ) ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, যুক্তরাজ্য বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। টিকার চালান গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। যুক্তরাজ্যের এ দ্বি-পাক্ষিক অনুদান করোনার বিরুদ্ধে বাংলাদেশের লড়াই ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে শক্তিশালী করবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য কোভ্যাক্সের আওতায় প্রথম দফায় বাংলাদেশকে ৪০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয়। দুই মাস পর দেশটি থেকে দ্বিতীয় দফায় আরও ১০ লাখ টিকা পেল বাংলাদেশ। সব মিলিয়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের পাওয়া টিকার পরিমাণ দাঁড়াল ৫০ লাখের বেশি।

  •  
  •  
  •  
  •