ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক দেশে ফিরছেন আজ

নিউজ ডেস্ক:

ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক আজ যেকোনো সময় দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোমানিয়ার রাজধানী বোখারেস্ট থেকে তাদের উদ্ধার করা হয়। পরে গত রবিবার আটকে পড়া ২৮ নাবিককে উদ্ধার করে তাদের রোমানিয়ার বোখারেস্টে একটি হোটেলে রাখা হয়। বর্তমানে তারা সেখানেই রয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের কৃষ্ণ সাগরের অলভিয়া বন্দরে নোঙর করা অবস্থায় আটকে পড়েন হাদিসুর রহমানসহ ২৮ নাবিক। জাহাজটিতে রাশিয়ার রকেট হামলায় হাদিসুর রহমান নিহত হন।

এদিকে সোমবার জাহাজটির পরিচালনাকারী বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) জানায়, যুদ্ধাঞ্চল ঘোষণার আগেই জাহাজটি সেখানে যায় এবং রাশিয়ার রকেট হামলার মুখে পড়ে।

  •  
  •  
  •  
  •