রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড
নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে লালবাগের শহীদ নগর বউ বাজারের ৪নং গলির একটি কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, ফায়ার সার্ভিসের কাছে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায় বেলা ১২টা ৬ মিনিটে। ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি জানান, পরে আশেপাশের এলাকা থেকে ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

