সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেট সংবাদদাতা:
হঠাৎ প্রচণ্ড বৃষ্টির কারণে সিলেটের আখাউড়া রেল সেকশনের বাড়াউড়া চা বাগান এলাকায় রেল লাইনের নিচের মাটি সরে যাওয়ায় ভোর ৪টা থেকে সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নম্বর সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি ধসে পড়ে। এ কারণে ঝুঁকি এড়াতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, ভারী বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে মাটি সরে যাওয়াতেই ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: