ঝিনাইদহে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ: আহত ১০

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নে মনোনয়ন নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়নের মধুনাথপুর গ্রামে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইসহাক আলী ও বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফয়জুল্লাহ ফয়েজের সমর্থকদের মধ্যে ব্যাপক এ সংঘর্ষ ঘটে।

ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রেণে ১২ রাউন্ড গুলি চালায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কেউ আটক হয়নি।

  •  
  •  
  •  
  •