নারী পুলিশকে উত্যক্ত করায় দিনাজপুরে শিল্পপতি সিদ্দিকুল আটক
শাহ্ আলম শাহী,দিনাজপুর প্রতিনিধি: এক নারী পুলিশকে অসামাজিক কার্যকলাপে রাজি করাতে মোবাইল ফোনে উত্যক্ত এবং অপহরণের অপচেষ্টার এক বিশিষ্ট শিল্পপতি এবং তার দু’সঙ্গীকে আটক করেছে দিনাজপুর পুলিশ। নীলফামারী সৈয়দপুরের বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলমকে ছাড়িতে নিতে রাত-ভোর থানায় তদবির এবং টাকার খেলা চললেও অবশেষে পুলিশ তাকে এবং তার সঙ্গীদের আদালতে চালান দিয়েছে। বিজ্ঞ আদালত তাদের সোমবার বিকেলে জামিনে মুক্তি দিয়েছেন।
নীলফামারী জেলার সৈয়দপুরের ইকু জুট মিল, ইকু কাগজ মিল, ইকু পেট্রল পাম্প, ইকু পরিবহন, মিনা সাবান, তারিক গুলের মালিক বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলম। দীর্ঘদিন থেকে তিনি কোতয়ালী থানার ওই নারী পুলিশ কর্মকর্তাকে অসামাজিত কার্যকলাপে রাজি করাতে মোবাইল ফোনে উত্যক্ত করতো বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেকুজ্জামান জানায়,, রোববার সন্ধ্যায় একটি প্রাইভেট কার যোগে শহরের মির্জাপুর এলাকায় রেজাউল করিম ও নূরে আলম নামে দুই সহযোগিকে নিয়ে শিল্পপতি শিল্পপতি সিদ্দিকুল আলম দিনাজপুরে আসে। তারা মোবাইল ফোনে ওই পুলিশ কর্মকর্তাকে উত্যক্ত করতে থাকে। এক সময় ওই নারী পুলিশ কর্মকর্তাকে তারা জোর করে কারে তুলে নেয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটক করা হয়। আটক সৈয়দপুরের বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলম ও তার সঙ্গীরা মুলতঃ খারাব কাজ করার উদ্দেশ্যেই দিনাজপুরে এসেছিলো বলে তিনি জানান।
কোতয়ালী থানার একটি সূত্র জানায়, বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলমকে ছাড়িতে নিতে রাত-ভোর থানায় তদবির এবং টাকার খেলা চললেও পুলিশ তাকে না ছেড়ে তার সঙ্গীদের আদালতে চালান করেছে। মিডিয়ায় সংবাদ যাতে না আসে এ জন্যও প্রচূও টাকা ছেটানো হয়েছে।
বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলম ও তার সঙ্গীদের বিজ্ঞ আদালত সোমবার বিকেলে জামিনে মুক্তি দিয়েছেন।
এ দিকে , বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলমের পারিবারিক সূত্রে জানা গেছে, মূলতঃ ব্যবসায়ীক সুনাম বিনষ্ট করার করার জন্য বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আললকে ব্লাক মেইল করার জন্য উদ্দেশ্যে একটি বিশেষ মহল ফাঁদ পেতেছে। তারা এসব অবৈধ কাজে জড়িত নয়।

