ঢাকায় মঙ্কিপক্সের লক্ষণ নিয়ে তুর্কি নাগরিক শনাক্ত
নিউজ ডেস্ক: ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন তুর্কি নাগরিকের মাঝে মাংকিপক্সের লক্ষণ দেখা গেছে। আজ ৭ জুন দুপুর দুইটার ফ্লাইটে ওই তুর্কি নাগরিক ঢাকায় আসেন।
পরবর্তীতে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তারা তাকে শনাক্ত করে তাকে মহাখালীতে “সংক্রামক ব্যাধি হাসপাতালে” পাঠানো হয়। এয়ারপোর্টের স্বাস্থ্য পরিচালক শাহরিয়ার সাজ্জাত গণমাধ্যমকে বলেন, ‘‘ঐ যাত্রীর শরীরে ফুসকুড়ি ছিল। এটি কোনো চর্মরোগ কিনা তার কোনো নথি তিনি দেখাননি। তাই, আমরা তাকে আরও পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছি।”

