পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন,বিচ্ছিন্ন সিলেট

নিউজ ডেস্ক:

আজ শনিবার (১১ জুন) দুপুর একটার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকারপতনউষার বাজারের কাছে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় সিলেটের সঙ্গেসারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আগুন নেভানোর জন্য কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে নিশ্চিত করেছে কমলগঞ্জফায়ার সার্ভিস।

বর্তমানে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে ফায়ারসার্ভিসের আরও দুটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষদর্শীরা জানান, ট্রেনের আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। আগুন তীব্র হচ্ছে।

আগুন আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশাঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এখনও কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,