মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে চাঁদপুরের অনেক স্থানে শনিবার ঈদ

নিউজ ডেস্কঃ

দেশে আগামী রবিবার ঈদুল আযহা উদযাপিত হলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামেআগামী শনিবার ( জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

উপলক্ষে সকাল সাড়ে আটটায় জেলার ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিতহওয়ার কথা রয়েছে।

 

এতে ইমামতি করবেন মাওলানা এএসএম সালামত উল্লাহ। এছাড়া জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি মতলব উত্তরে আরও কয়েকজায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র কোরবানির ঈদে পশু কোরবানির জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছে চাঁদপুরেরঅর্ধশত গ্রামের দুই লক্ষাধিক মানুষ। 

১৯২৮ সালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রা.) সৌদি আরব এবং চন্দ্র মাস হিসাব করেএখানে দুটি ঈদ উদযাপন রোজা পালনের নিয়ম চালু করেন। সেই থেকে তার অনুসারীরা বিগত প্রায় ৯০ বছর ধরে এসবধর্মীয় উৎসব উদযাপন করছেন।

  •  
  •  
  •  
  •