মাত্র ৫৬ টাকায় সরকারি চাকরি

নিউজ ডেস্কঃ

মাত্র ৫৬ টাকায় সরকারি চাকরি পেয়েছেন ৬২ জন।কুমিল্লায় ঘটেছে এমন ঘটনা।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে ২০তম গ্রেডের শূন্যপদে ৬২ জনের নিয়োগ সম্পন্ন করা হয়েছে। গত ৩ জুলাই থেকেতারা যোগ দিয়েছেন কাজে। মাত্র ৫৬ টাকায় সরকারিভাবে ফরম পূরণ করে ৬২ জন চাকরি পেয়েছেন নিজ যোগ্যতায়।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, নিয়োগে কোনোরূপ কারচুপি হয়নি, দূর্নীতিমুক্ত ভাবে নিয়োগদেয়া হয়েছে।হয়নি কোনোপ্রকার লেনদেন। মেধার ভিত্তিতে এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে বিধি মোতাবেক সরকারিকোটাপূরণসহ দ্রুততম সময়ে এ নিয়োগ সম্পন্ন করা হলো।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সার্কিট হাউস এবং স্থানীয় সরকার শাখায়অফিস সহায়ক পদে আবেদন করেন ৬ হাজার ৯৫৮ জন, এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ২৩০ জন, নিয়োগপ্রাপ্ত হন১৪ জন, এক জন নিয়োগপত্র নিতে আসেননি। নিরাপত্তা প্রহরী পদে ৭৪৩ জন আবেদন করেন, ৪৯১ জন পরীক্ষায় অংশ নেনএবং ২৯ জনের নিয়োগ হয়। পরিচ্ছন্নতাকর্মী পদে ৪৪৪ জন আবেদন করেন, পরীক্ষায় অংশ নেন ৩২৩ জন, নিয়োগ পেয়েছেন১৫ জন, একজন নিয়োগ নিতে আসেননি।

সহকারী বাবুর্চি পদে ৯ জনের আবেদন গ্রহণ করা হয়, ৫ জন পরীক্ষা দেন এবং একজনের নিয়োগ দেয়া হয়। বেয়ারার পদে ১০জনের আবেদন পাওয়া যায়, ৫ জন পরীক্ষায় অংশ নেন এবং ২ জনের নিয়োগ হয়। মালি পদে ১২ জনের নিয়োগ গ্রহণ করা হয়, ৩ জন পরীক্ষায় অংশ নেন এবং এক জনের নিয়োগ হয়। অফিস সহায়ক পদে ১৪ জন নিয়োগ পেয়েছেন। 

 

 

  •  
  •  
  •  
  •