৫০ হাজার মানুষের সেতুবন্ধন বিন্যাকুড়ী ব্রীজটি বন্ধ! 

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে বিন্যাকুড়ী বাজারের ঝুকিপূর্ণ ব্রীজটি চলাচলে অযোগ্য হয়ে পড়ায় তা বন্ধ করে দেয়া হয়েছে। বিন্যাকুড়ি এলাকার প্রায় ৫০ হাজার মানুষের প্রতিদিনের যোগাযোগের একমাত্র সেতুবন্ধন এ ব্রীজটি বন্ধ করে দেয়ায় সাধারণ জনগন পড়েছে চরম বিপাকে ।

চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ী বাজারের আশেপাশের ১২ টি গ্রামের ৫০ হাজারের বেশি জনগন ব্রীজটি দিয়ে পারাপার হয়। তা বন্ধ হয়ে যাওয়ায় চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। চিরিরবন্দর স্থানীয় সরকার প্রকৗশল অধিদপ্তর বৃহস্পতিবার সকালে পারাপারের একমাত্র ব্রীজটি যাত্রী সাধারনের জন্য ঝুকিপূর্ণ হওয়ায় সাময়িক ভাবে ব্রীজটি’র পাশ দিয়ে চলাচলের জন্য ব্যবস্থা করে দিলেও ভারী যানবাহন চলাচল করতে পারছে না। বিন্যাকুড়ী বাজারে আসা হাসিমপুর বাজারের জনৈক কাঁচামাল ব্যবসায়ী রাজু আহম্মেদ জানান, ব্রীজটি দ্রুত নির্মাণ করা না হলে আশেপাশের কয়েকটি গ্রামের লোকজন চরম বেকায়দায় পড়বেন।

বিন্যাকুড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, ব্রীজটি চলাচলের জন্য বন্ধ করে দেয়ায় ছাত্র-ছাত্রীরা সাময়িক অসুবিধার সম্মুখীন হয়েছেন। ব্রীজটি পুনঃ নির্মানকারী ঠিকাদার গোলাম রাব্বানী জানান, আগামী ৩ মাসের মধ্যে ব্রীজটি নির্মান করে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: