পুলিশ দেখে পুকুরে ঝাঁপ, ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্কঃ

নাটোরে পুলিশের ভয়ে জুয়ার আসর থেকে পালানোর সময় পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় শামসুল আলম (৪৫) নামের এক চাব্যবসায়ী। একদিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের একটি পুকুর থেকেমরদেহটি উদ্ধার করা হয়।

শামসুল উক্ত এলাকায় স্থানীয় বাজারে চায়ের দোকান করতেন।

পুলিশ স্থানীয়রা জানান, শনিবার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নেরপশ্চিমপাড়া এলাকার আক্কাস আলীর পুকুরপাড়ে বসে জুয়া খেলছিলেন স্থানীয় কয়েকজন যুবক। সময় পুলিশের টহল টিমদেখে পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন শামসুল। রোববার সকালে স্থানীয়রা পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে ফায়ারসার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকেশামসুলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  •  
  •  
  •  
  •