৮ হাজার ৭৩৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৬ প্রকল্প অনুমোদন
নিউজ ডেস্ক:
প্রায় ৮ হাজার ৭৩৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে মোট ৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়,একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রী বলেন, ৮ হাজার ৭৩৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে মোট ৬টি প্রকল্পের মধ্যে সরকারের অর্থায়নে ৫ হাজার ৯২৯ কোটি ৩ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়নে ২ হাজার ৮১০ কোটি ৬৫ লাখ টাকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

