কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৩ মাসে মিললো প্রায় ৪ কোটি টাকা

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে আজ। এবার অতীতের সবরেকর্ড ভঙ্গ করে দানবাক্সে মিলল কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা, স্বর্ণ রৌপ্যালংকার। আজশনিবার সন্ধ্যায় দানবাক্সের অর্থ গণনা শেষ হয়।

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মসজিদের সব দানবাক্স খোলা হয়। ১৫ বস্তার বেশি দেশিবিদেশি মুদ্রা স্বর্ণরৌপ্যের সঙ্গেমিলেছে অসংখ্য চিঠি। ঐতিহাসিক মসজিদটিতে আটটি লোহার দানবাক্স রয়েছে। প্রতি তিন মাস পর পর সিন্দুকগুলো খোলা হয়। এবার তিন মাসপর শনিবার সিন্দুকগুলো খোলা হয়।

মসজিদ পরিচালনা কমিটি জানায়, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি সিন্দুক খোলা হয়।১৫ বস্তারও বেশি দেশিবিদেশি মুদ্রা এবং স্বর্ণ রৌপ্যালংকার মিলেছে।

পাগলা মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, দানবাক্সে কোটি ৮৯ লাখ ৭০হাজার ৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা, স্বর্ণ রৌপ্যালংকার পাওয়া গেছে। এসব টাকা দিয়ে এখানে আন্তর্জাতিক মানের বহুতলকমপ্লেক্স তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •