বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাবেন ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পাবেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন তথ্য দিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

আবদুর রাজ্জাক বলেন, বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬ দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

তিনি জানান, পুরস্কারপ্রাপ্তদের ৩টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৫টি ব্রোঞ্জ পদক দেয়া হবে। এছাড়া বিজয়ীদের সনদপত্র, পদক ও নগদ টাকা দেয়া হবে। স্বর্ণপদকপ্রাপ্তরা ১ লাখ টাকা, রৌপ্যপদকপ্রাপ্তরা ৫০ হাজার টাকা ও ব্রোঞ্জপ্রাপ্তরা ২৫ হাজার টাকা নগদ পাবেন।

কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণামূলক কাজে স্বর্ণপদক পাচ্ছেন বগুড়ার শেরপুরের প্রাণিসম্পদ দফতরের ভেটেনারি সার্জন ডা. মো. রায়হান, ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, এবং বাণিজ্যিক ভিত্তিতে গবাদিপশু ও হাঁস-মুরগি চাষে পাবনার ঈশ্বরদীর মো. আমিরুল ইসলাম স্বর্ণ পদক পাচ্ছেন।

  •  
  •  
  •  
  •