ঢাকা জেলার প্রশাসক হলেন মমিনুর রহমান
নিউজ ডেস্কঃ
ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবেদায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মমিনুর রহমান। তিনি জেলা প্রশাসক শহিদুল ইসলামের স্থলাভিষিক্তহলেন। মোহাম্মদ মমিনুর রহমান ১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার গফরগাঁওউপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ কামালুর রহমান গফরগাঁও খায়রুল্লাহসরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা রওশন আরা একইবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।
মমিনুর রহমান ঢাকা বিশ্ববদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ১৯৯৫ সালে স্নাতক (সম্মান) এবং১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনক্যাডারের ২২তম ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
তিনি ২০০৩ সালের ১০ ডিসেম্বর সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে বিভাগীয়কমিশনারের কার্যালয়, রাজশাহীতে ন্যস্ত হন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন ক্যাডারের যাত্রা শুরুকরেন। ২০০৭ সালের ২৭ মে মমিনুর রহমান মানিকগঞ্জের ঘিওর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হিসেবে যোগদান করেন। একই বছরের ৯ অক্টোবর তিনি বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকায় সহকারী পরিচালক হিসেবে পদায়িত হন।
২০০৯ সালের ১৬ জানুয়ারি উচ্চ শিক্ষা অর্জনের জন্য বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে যান। সেখানে তিনিমানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে ২০১০ সালের ২৫এপ্রিল থেকে ২০১৩ সালের ৩ জুলাই পর্যন্ত উপপরিচালক হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসপ্রশাসন একাডেমিতে দায়িত্ব পালন করেন।
২০১২ সালের ১৯ মার্চ থাইল্যান্ডে লিডারশিপ ইন দ্য সিভিল সার্ভিস কোর্স এবং ২০১৪ সালের২৫ আগস্ট ভারতে অনুষ্ঠিত মিড ক্যারিয়ার ট্রেইনিং কোর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন কোর্সেঅংশগ্রহণ করেন মমিনুর রহমান। ২০১৩ সালের ৪ আগস্ট থেকে ২০১৪ সালের ১৮ মার্চ পর্যন্তকিশোরগঞ্জের কুলিয়ারচর এবং ২০১৪ সালের ২৩ এপ্রিল থেকে ২০১৫ সালের ৭ জানুয়ারি পর্যন্তগোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্বপালন করেন।
২০১৫ সালের ১১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল ২০১৭ পর্যন্ত গোপালগঞ্জের অতিরিক্ত জেলাপ্রশাসক হিসেবে কর্মরত ছিলেন মমিনুর রহমান। পরে তিনি ২৩ এপ্রিল ২০১৭ তারিখে উপসচিবহিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যোগদান করে ১০ মে ২০১৭ সাল পর্যন্ত কর্মরতছিলেন।
১১ মে ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালকহিসেবেও দায়িত্ব পালন করেন।
মমিনুর রহমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ২০২০ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রামজেলায় পদায়িত হয়ে ২০২১ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
চট্টগ্রামে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ঈর্ষণীয় উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করেএসেছেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ মমিনুর রহমান এবং স্ত্রী মোসা. রাবেয়া নাহার চেরী তিনছেলের জনক–জননী।

