রংপুর বিভাগীয় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিউল ইসলামঃ
মঙ্গলবার (২০ ডিসেম্বর) অপরাহ্নে রংপুর বিভাগীয় সমিতি, ময়মনসিংহ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় সমিতির সম্মানিত সদস্য ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এস এ এম রফিকুন্নবীর আমন্ত্রনে এই মতবিনিময় সভা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমবায় কর্মকর্তা-যুগ্ন নিবন্ধক মোঃ মশিউর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সায়ীদ সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ময়মনসিংহ) এর সচিব অধ্যাপক কিরিট কুমার দত্ত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান সবুজ, প্রফেসর ড. মোঃ সবিবুল হক সবুজ, আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সোহেলী আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, সিনিয়র বাদশা, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি ময়মনসিংহ ইউনিট এর কর্মকর্তা রবিউল ইসলাম, বাদশাহি ফার্নিচারের প্রোপাইটর এস এম বাদশাহ মিয়া, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার কাজি মারুফ হাসান, আড়ং এর এরিয়া ম্যানেজার মিরাজুল ইসলাম, মোঃ কামাল পাশা, মোঃ রুহুল কুদ্দুস রানা প্রমুখ।

মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় সমিতির সাময়িক ও স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে আলোচনা হয়। ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানোর জন্য বড় আয়তনের জায়গা ক্রয় করে একটি মডেল সিটি বা টাউন গড়ে তোলার ব্যাপারেও আলোচনা হয়।
রংপুর বিভাগীয় সমিতির সকল সদস্যদের তথ্য নিয়ে, রংপুর বিভাগের ইতিহাস ঐতিহ্য নিয়ে একটি স্মরণিকা তৈরির ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রংপুর বিভাগীয় সমিতির সকল সদস্যদের নিয়ে একটি মিলনমেলা আয়োজনের ব্যাপারে আলোচনা হয়।
আলোচনা শেষে সভাপতির দিকনির্দেশনা মুলক ব্যক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভাটি সমাপ্ত হয়।

