মিঠাপুকুরে মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঠাপুকুর এডিপি, রংপুর, এডিপি ও নবকলি প্রকল্পের মাঠ পর্যায়ের সকল সহায়তাকারীদের নিয়ে ২০ হইতে ২১ মার্চ ২০১৬, ০২ দিন ব্যপী “মা, শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আন্তঃব্যক্তিক যোগাযোগ” শীর্ষক এক প্রশিক্ষণের আয়োজন করে।

মা, শিশু স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে মিঠাপুকুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দুর্গাপুর ও রানীপুকুর এ ০২টি ইউনিয়নে কাজ করে আসছে। আর এই প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের আওতায় উপকারভোগীদের সক্ষমতাকে টেকসই করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন সহায়তাকারী, পুষ্টি কর্মী, স্বাস্থ্য সহায়তাকারীরা কাজ করছে।

নবকলি প্রকল্পের মূল লক্ষ্য অর্জনে এই প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন আর এজন্যে প্রয়োজন মাঠ কর্মীদের কাজের ক্ষেত্রে সমন্বয় রক্ষা, কাজের মান বৃদ্ধি সর্বোপরি কমিউনিটির সক্রিয় অংশগ্রহন।

আর এ লক্ষ্যেই প্রকল্পের সকল মাঠ পর্যায়ের সহায়তাকারীদের নিয়ে এই রিফ্রেসার প্রশিক্ষণের আয়োজন। এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষিবীদ জনাব মোঃ তাহ্মেদুর রহমান, ডিপিএম, নবকলি প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। পরে তিনি এই প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম ও এক্ষেত্রে মাঠকর্মীদের দায়িত্ব-কর্তব্য, সমন্বয় এবং প্রকল্পের ভবিষৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন।

প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন কৃষিবীদ জনাব মোঃ মোর্শেদুল আলম, অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা, নবকলি প্রকল্প, মিঠাপুকুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তিনি কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন সহায়তাকারীদের দায়িত্ব-কর্তব্য, তাদের কাজের কর্তমান অবস্থা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব বাদল এক্কা, স্বাস্থ্য কর্মকর্তা ও জনাবা অজিফা খাতুন, এইচপিও, নবকলি প্রকল্প, পীরগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

  •  
  •  
  •  
  •  

Tags: