নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষবরণ

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ষবরণ ১৪২৩। বৃহস্পতিবার সকাল ৯ টায় পুরাতন কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ফেষ্ঠুন ও শান্তির পায়রা উড়িয়েদিবরেসর শুভ উদ্ধোধন করেন। পরে গ্রামীন ঐতিহ্য গরুগাড়ী ঘোড়াগাড়ী ও পালকী নিয়ে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন জেলা প্রশাসকড. মোঃ আমিনুর রহমান। অন্যান্যের মধ্যে র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নাজমুল হক সনি, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন ও আমিরুল ইসলাম, জেলা পরিষদেরপ্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আ.ত,মআবদুল্লাহেল বাকী, জেলা মুক্তিযোদ্ধাকমান্ডার হারুন অল রশীদ, ডেপুটি কমান্ডারআফজাল হোসেন, সদর উপজেলা নির্বাহীঅফিসার রবিউল ইসলাম, সাবেক অধ্যক্ষপ্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা মডেলপ্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম ওসাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল সহবিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তাকর্মচারীবৃন্দ শোভা যাত্রায় অংশ গ্রহণ করে।

পরে পুরাতন কালেকটরেট চত্বরেজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ওগ্রামীন ঐতিহ্য পান্তা খাওয়া হয়। এবংজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরনউপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিতহয়।

বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগেমুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে আলোচনা সভা ওসাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জাতীয়রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ সমবায় চত্বরেজেলা জাতীয় রবীন্দ্র সংঙ্গিত সম্মেলনপরিষদের সভাপতি মোসাদ্দেক আলীরসভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, সদর থানা আওয়ামীলীগরে সভাপতি মাহবুবুল হক কমল চৌধূরী প্রমুখবক্তব্য রাখেন।

পরে ১লা বৈশাখকে বরনকরতে বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করে।এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী নিরাপদ সড়কচাই, সুজননহ বিভিন্ন সামাজিক সাংকৃতিকঅঙ্গ সংগঠন অংশ গ্রহন করে। এছাড়াও জেলার অপর ১০টি উপজেলা সদরে একইভাবে বর্ষব বরন উৎসব পালন করা হয় বলে জানা গেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: