ছুটির মধ্যেও সব শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপন করতে হবে নববর্ষ

নিউজ ডেস্ক:

আগামী ১৪ এপ্রিল উদযাপিত হবে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। গত ২ বছর রমজানের মধ্যে পহেলা বৈশাখ উদযাপিত হয়ে আসছে। এবারও বৈশাখের প্রথম দিনটি রমজানের মধ্যে। রমজানে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি চলছে। এই ছুটির মধ্যেও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে।

সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হবে।

জানা গেছে, আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে। এদিন সকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে।

  •  
  •  
  •  
  •