হজের জন্য ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত

নিউজ ডেস্ক:

চলতি বছর হজে যাওয়ার উদ্দেশে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন।

নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং ১ লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে হজের উদ্দেশ্যে নিবন্ধিত হয়েছেন।

গত বৃহস্পতিবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •