জিআই পণ্যের স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা
নিউজ ডেস্ক:
অবশেষে জিআই সনদ পেল নাটোরের কাঁচাগোল্লা। দেশের ১৭তম জিআই পণ্যের স্বীকৃতি পেল এই কাঁচাগোল্লা। ৮ আগস্ট শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরে নাটোর জেলা প্রশাসকের নামে কাঁচাগোল্লার জিআই স্বীকৃতি অনুমোদন দেওয়া হয়। জিআই সনদ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার বিকৃতি ঠেকাতে এবং এর ভৌগলিক উদ্ভাবন স্থানের স্বীকৃতি চেয়ে চলতি বছরের ৩০ মার্চ মাসে আবেদন করেছিল নাটোরের জেলা প্রশাসন। বিষয়টি যাচাই-বাছাই শেষে ১৭তম ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয় ছানার তৈরি নাটোরের কাঁচাগোল্লাকে।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ বলেন, নাটোরের ঐতিহ্য ধরে রেখে উৎপাদকরা কাঁচাগোল্লা প্রস্তুত করেন। কিন্তু বাইরে বিকৃত আকারে কাঁচাগোল্লা বিক্রি হয় বলে বিভিন্ন সময় শোনা যায়।
জেলা প্রশাসন এর বিরুদ্ধে ভূমিকা রাখবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে এই বিকৃতি রোধ করা হবে।

