দাতা দেশের প্রতিনিধির নবকলি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন

রংপুর প্রতিনিধি:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঠাপুকুর, রংপুর এ মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে আসেন ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশে দাতা দেশ নিউজিল্যান্ডের প্রতিনিধি মি. ড্যান মটেঙ্গা।

তিনি মিঠাপুকুর এডিপিতে ০৫ ও ০৬ এপ্রিল পরিদর্শনকালে মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামে নবকলি প্রকল্পের আওতায় বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন । তিনি মূলতঃ প্রকল্পের উপকারভোগীদের বসত বাড়িতে আয়বর্ধনমূলক কর্মকান্ডের মাধ্যমে বদলে যাওয়া জীবন এর গল্প সংগ্রহ করেন।

এ সময় তিনি একই গ্রামের অর্থনৈতিক উন্নয়ন উপকারভোগী শারীরিক প্রতিবন্ধী (এক পাঁ) জোসনা রাণীর বাড়িতে কুঁড়ে ঘরের চালে সবজী চাষ, দেশী মুরগী ও ছাগল পালন করে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিক সচ্ছলতা অর্জনের বাস্তব গল্প তার নিজ মুখেই শুনেন।

জোসনা রাণীর জীবন পরিবর্তনে তার সংগ্রাম, স্বদিচ্ছা ও আত্ম প্রত্যয়ের অঙ্গিকার তাকে (ড্যান) মুগ্ধ করেন। ড্যান মনে করেন “জোসনা রাণীর সত্যিই একজন সংগ্রামী নারী, তার দারিদ্রতা, পারিবারিক অপুষ্টি ও শারীরিক অক্ষমতা কোন কিছুই তাকে দমাতে পারেনি”। ড্যান আরও মনে করেন “তার পরিবর্তনের গল্প এরকম হাজার হাজার জোসনা রাণীকে অনুপ্রেরণা যোগাবে এবং আমি জোসনা রাণীর এ গল্প বিভিন্ন দেশে জানাবো”।

এসময় জোসনা বলেন “আমি ওয়ার্ল্ড ভিশন, নবকলি এর কাছে কৃতজ্ঞ তারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে; বর্তমানে কিছু ছাগল বিক্রি করে ১টি গরু কিনার স্বপ্ন দেখছি”।

  •  
  •  
  •  
  •