বিশ্ব ধরিত্রি দিবস শুক্রবার

নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল শুক্রবার বিশ্ব ধরিত্রি দিবস। পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য রাখতে প্রতিবছর ২২ এপ্রিল এই দিবসটি পালন করা হয়ে থাকে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পৃথিবীর জন্য বৃক্ষ’। বৃক্ষের সাথে মানুষের জীবন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ফলজ বৃক্ষ আমাদেরকে বহুকাল জীবন ধারনের উপযোগিতা দান করে। সেই হিসাবে দিবসটির এবারের প্রতিপাদ্য যথার্থ হয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা।

তবে ফলের উৎপাদনে বিষের ব্যাবহারে জীবন ও প্রকৃতি বিপণ্ন হওয়ার আশংকা করেন অনেকে। এই অবস্থায় মৌসুমী ফলের সময় মধুমাস জৈষ্ট আসছে। তাই মৌসুমীফলের প্রাপ্তি নিয়ে কাটছেনা শংকাও। অতীতে মৌসুমী ফলের উৎপাদনে ব্যাপক ভাবে বিষের ব্যাবহার লক্ষ্য করা গেছে।

দিবসটি উপলক্ষে পরিবেশ আন্দোলন পবা ‘মৌসুমী ফল উৎপাদনে বিষ, বিপন্ন মানুষ, বিপণ্ন প্রকৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। আগামীকাল সকাল ১১টায় পবা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ।

এ ছাড়াও দিবসটি পালনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে ।

  •  
  •  
  •  
  •  

Tags: