নাটোরে মে দিবস পালিত
নাটোর প্রতিনিধি:
বিভিন্ন শ্রমিক সংগঠনের নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে জেলা প্রশাসক খলিলুর রহমানের নেতৃত্বে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসার মোড়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে প্রতিষ্ঠানের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে আওয়ামীলীগের উদ্যোগে কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে মোনাজাত করা হয়।

