ময়মনসিংহ -৩ আসনের এমপি মুজিবুর রহমান ফকির আর নেই

নিজস্ব প্রতিনিধি:
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের বর্তমান এমপি ডা. মজিবুর রহমান ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালে আইসিইউ বিভাগের প্রধান ডা. সাইফুল বারী এ খবর নিশ্চিত করেছেন। রোববার রাত ১২টায় বুকে ব্যথা নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন মজিবুর রহমান ফকির।

মজিবুর রহমান ফকির এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চলতি সংসদেরও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি ছিলেন তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: