বেনাপোলে এক মণ গাঁজাসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল সীমান্ত থেকে এক মণ গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর বিওপি ক্যাম্পের পার্শ্ববর্তী সরবানগুদা মাঠ থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফরহাদ (৩০) ও সরদার মল্লিকের ছেলে শহিন (২৮)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে ভারত থেকে চোরাকারবারীরা বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে সীমান্ত অতিক্রম করে এপারে এসেছে। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।

২৬ ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি কাম্পের সুদেবার আব্দুল হামিদ সংবাদমাধ্যমকে জানান, আটক মাদক ব্যবসায়ীদের মাদকদ্রবসহ বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: