নাটোরে দু’দিন ব্যাপী বাউল মেলা

নাটোর প্রতিনিধি: 

বাউল সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আর নিজেদের আত্মশুদ্ধির জন্য প্রতিবছরের ন্যায় এবারেও নাটোরে অনুষ্ঠিত হলো ২৭তম বাউল মেলা।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোলামন বাউল সংঘের সহযোগিতায় এবং কার্ত্তিক উদাসের আয়োজনে নাটোর শহরের হাজরা নাটোর এলাকায় তার নিজবাড়ী প্রাঙ্গনে শুরু হয় দু’দিন ব্যাপী এ বাউল মেলা। সংঘের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ডক্টর আবুল হাসান চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক নাসিমা খাতুন, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, আয়োজক কার্ত্তিক উদাসসহ অন্যান্যরা।

অধ্যাপক ডক্টর আবুল হাসান চৌধুরী বলেন, বাউল না হলে বড় মনের পরিচয় দেওয়া যায়না। সকল বিভেদ ভুলে সবাই যদি সবার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হই তাহলে দেশে শান্তি বিরাজ করবে। প্রায় হারিয়ে যাওয়া বাংলার আবহমান বাউল সংঙ্গীতকে সংরক্ষন এবং দেশের সর্বত্র ছড়িয়ে দেয়া, রাজনৈতিক ও ধর্মীয় হানাহানির এই যুগে মানুষে মানুষে মিলন ঘটানোর জন্য এই রকম বাউল মেলার আরো বেশী বেশী আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।

নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি বলেন, আমরা যা বলি নিজে তা পালন করি না। যদি আমরা সত্য বলি এবং সুপথে চলি তাহলে বাংলাদেশ সোনর বাংলায় পরিণত হবে।

মেলায় পাবনা, নীলফামারী, বগুড়া, কুষ্টিয়াসহ ভিন্ন জেলা থেকে বাউল সাধুরা অংশ নেয়। বাউল কাত্তিক উদাস তার স্বগীয় বাবা-মা ও সাধু গুরুর উদ্দ্যেশে প্রতিবছর এ মেলার আয়োজন করে থাকেন।

  •  
  •  
  •  
  •  

Tags: