৩৯০ জন চিকিৎসককে পদোন্নতি

ডেস্ক নিউজ:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে দেশের ৩৯০ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বিভাগীয় পদন্নোতি কমিটির মাধ্যমে ২৫টি বিভাগের চিকিৎসকদের এই পদোন্নতি দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইডে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি সংক্রান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়ে বলা হয়-

ব্লাড ট্রান্সফিউশন, কার্ডিয়াক সার্জারী, কনজারভেটিভ ডেন্টিষ্ট্রি, এন্ড্রোক্রাইনোলজি, গ্যাষ্ট্রোএন্টারোলজি, হেমাটোলজি, হেপাটোলজি, মেডিকেল অনকোলজি, নিওনেটলোজি, নেফ্রোলজি, নিউরো সার্জারী, নিউরোলজি, অর্থোডনশিয়া, ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারী, পেডিয়াট্রিক সার্জারী, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি, প্রস্থডনটিক্স, প্লাস্টিক সার্জারী, সাইকিয়াট্রি, ফিজিক্যাল মেডিসিন, সার্জিক্যাল অনকোলজি, থোরাসিক সার্জারী, রেডিওথেরাপী, রেডিয়েশন অনকোলজি ও ইউরোলজি, ভাসকুলার সার্জারী বিভাগের ৩৯০জন চিকিৎসকে পদোন্নতি দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: