ডিজিটাল বিপ্লবের সর্বাধিনায়ক শেখ হাসিনা: সৈয়দ আশরাফ

ময়মনসিংহ প্রতিনিধি:

জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন ‘দেশে যে ডিজিটাল বিপ্লব চলছে সেই বিপ্লবে জননেত্রী শেখ হাসিনা সর্বাধিনায়ক।’ তিনি বলেন, ‘কৃষি, অর্থনীতি, স্বাস্থ্য, মৎস্যসহ সমস্ত কিছুতেই প্রযুক্তির ছাপ লেগেছে, তাই ডিজিটাল বির্নিমানের মধ্য দিয়ে দেশ এগিয়ে চলছে। অতি সত্ত্বরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে।’

দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহে জিমনেশিয়ামে বৃহস্পতিবার সকালে দু’দিনব্যাপী প্রথম বিভাগীয় ডিজিটাল উদ্ভোবনী মেলা উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ বিভাগের কমিশনার কৃষিবিদ জি.এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন মন্ত্রি পরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার ) এন.এম জিয়াউল আলম ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সরকারী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন ও জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী কাজল প্রমুখ। এর আগে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকল ক্ষেত্রে কাজের স্বচ্ছতা, গতিশীলতা ও জবাব দিহিতা নিশ্চিত করণ এবং জনগণের দোরগোড়ায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের আইসটি সংক্রান্ত নাগরিক সেবা প্রদানে গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। মেলায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের আইসটি সংক্রান্ত ৪৪টি স্টল বসেছে। দু’দিনব্যাপী প্রথম বিভাগীয় ডিজিটাল উদ্ভোবনী মেলা আগামীকাল ১৩ মে শেষ হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: