ময়মনসিংহে যুবককে জবাই করে হত্যা!

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে ফরহাদ (২৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফরহাদ অটোরিকশা চালক ছিল বলে জানা গেছে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে আকুয়া ভাঙ্গাপুল এলাকায় লাশ ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

  •  
  •  
  •  
  •