সাদুল্যাপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি গঠন
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর প্রেসক্লাবের দুই বছর মেয়াদী ১১ সদস্যর কার্যনির্বাহী পরিষদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মো. মোস্তাফিজার রহমান ফারুক (সংবাদ) ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান সোহেল (সমকাল) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম (করতোয়া), সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ (যায়যায়দিন ও দ্য রিপোর্ট২৪ ডটকম), কোষাধ্যক্ষ খোরশেদ আলম (নয়াদিগন্ত), সদস্য তাজুল ইসলাম রেজা (ইত্তেফাক ও বিডি নিউজ২৪ ডটকম), মাহামুদুল হক মিলন (ভোরের কাগজ), আমিনুল ইসলাম (ভোরের ডাক), ছামছুল হক কাজল (ভোরের পাতা), তোফায়েল হোসেন জাকির (মানবজমিন) ও ছোলায়মান সরকার (বাংলাদেশ সময়)।
এছাড়াও সাধারণ পরিষদের সদস্যরা হলেন, আবদুল জোব্বার আকন্দ (সাতমাথা), মাসুদ মো. আনোয়ার হোসেন (জনতা), এসএম আসাদুজ্জামান (প্রতিদিনের সংবাদ), সাইদুর রহমান (প্রথম খবর), জাহাঙ্গীর আলম (জনসংকেত) ও নয়ন কুমার সাহা (সংবাদ কনিকা)।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি তাজুল ইসলাম রেজা। পরে সর্বসম্মতিক্রমে বিদায়ী সভাপতি নতুন পূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি ঘোষণা করেন। এরপরেই বিদায়ী সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য- সাদুল্যাপুর প্রেসক্লাব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। উত্তরবঙ্গের মধ্যে ঐক্যবদ্ধ প্রেসক্লাবটি শহরের প্রাণকেন্দ্র সাদুল্যাপুর বহুমূখি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের দক্ষিণ-পূর্বে অবস্থিত।

