নলডাঙ্গায় কালী মন্দিরে আগুন

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় একটি কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মন্দির চত্তরে লাগানো আম গাছগুলো ভেঙ্গে ও উপরে ফেলে তারা। তবে মন্দিরে কোন প্রতিমা বা বৈদ্যুতিক সংযোগ না থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মন্দির পরিদর্শন করেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার শ্যামনগর কালী মন্দিরে এই ঘটনাটি ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত , মন্দির কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দাস জানায়, প্রতিরাতের মত মন্দিরের কাজ শেষে তারা মন্দির বন্ধ করে চলে যান। রাতে কোন এক সময় দুর্বৃত্তরা মন্দিরে আগুন দেয়। ভোর রাতে মন্দিরের ভিতর থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে মন্দিরের ভিতরে কাঠের এবং বাঁশের কিছু খুটি ও তীর পুড়ে যায়। তবে মন্দিরে কোন প্রতিমা বা বৈদ্যুতিক সংযোগ না থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে এলাকায় চাপা ক্ষোভ দেখা গেলেও কোন প্রকার উত্তেজনা দেখা যায়নি।

তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত মন্দিরে আগুন ধরানোর চেষ্টার কথা স্বীকার করে জানান, এটা কোন সাম্প্রদায়িক ঘটনা নয়।

  •  
  •  
  •  
  •